২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: পুনর্নিরীক্ষণে বরিশালে ২৬ জনের ফল পরিবর্তন

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চলতি বছর এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ২৬ জনের ফল পরিবর্তন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

বরিশাল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চলতি বছর এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ২৬ জনের ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার পুনর্নিরীক্ষণের ফল ঘোষণা করা হয়। বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. বিমল কৃষ্ণ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী এবং নতুন করে পাস করেছে ১১ জন। এছাড়া ১২ জন শিক্ষার্থীর ফল উন্নতি হয়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষে বরিশাল শিক্ষা বোর্ডে তিন হাজার ৭৮৭ জন শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের আবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৫৩ ঘ.