২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ৮ শিবির কর্মী আটক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আট শিবির কর্মীকে করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

গাজীপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আট শিবির কর্মীকে করেছে পুলিশ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবির ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- সেলিম রেজা, রেবাউল হাসান, নূর মুহাম্মদ, বাহদুর হাসান, আব্দুল মালেক, সাইফুল আলম, আব্দুল আল মামুন ও মো. মইনুদ্দিন। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান জানান, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ডুয়েট ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবিরের আট কর্মীকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমডি/টএমএইচপি/১৮২৫ ঘ.