২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারির ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার সিভাসুর জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, গত শিক্ষাবর্ষের মতো এবারও শিক্ষাবর্ষেও টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে। সিভাসুর ২০১২/১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ওই দিন বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে মোট ১৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সিভাসুর ওয়েব সাইট www.cvasu.ac.bd ও গণমাধ্যমে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচপি/১৩৫৯ ঘ.