২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার সব প্রতিষ্ঠানে শিগগির তথ্য কর্মকর্তা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব প্রতিষ্ঠানে আগামী ১৫ দিনের মধ্যে তথ্য কর্মকর্তা পদে একজনকে দায়িত্ব দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব প্রতিষ্ঠানে আগামী ১৫ দিনের মধ্যে তথ্য কর্মকর্তা পদে একজনকে দায়িত্ব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সভাপতিত্বে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অধিকতর সচেতনতা সৃষ্টি, অস্পষ্টতা দূরীকরণ ও কার্যকর করার বিষয়ে দিনব্যাপী কর্মশালায় এ নির্দেশনা দেওয়া হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একজন করে তথ্য কর্মকর্তা থাকা বাধ্যতামূলক। কর্মশালায় প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির বলেন, “২০০৯ সালে তথ্য অধিকার আইন চালুর সময় বিশ্ব সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮টি দেশের মধ্যে ৭৪। বর্তমানে তা ৯১ দেশের মধ্যে ১২তম অবস্থানে উঠে এসেছে।” কর্মশালায় তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রণালয়ের অধীনে থাকা সব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, শিক্ষা বোর্ড ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮১৫ ঘ.