২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরিতে পূর্ণ জিপিএ বেড়েছে তিনগুণ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম- ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম- ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এবার এ বোর্ড থেকে অংশ নেওয়া ৮৬ হাজার ৭০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ১০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২১১ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৪৮৩ জন বেশি। গত বছর পাস করেছিলো ৫২ হাজার ৬৬২ জন এবং জিপিএ-৫ পেয়েছিলো ৭২৮ জন। এবছর বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩২ শতাংশ। বুধবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এ বোর্ডে শীর্ষ স্থানে রয়েছে চাঁদপুরের হাজিগঞ্জ মডেল কলেজ। তাদের প্রাপ্ত র‌্যাংক পয়েন্ট ৬৯ দশমিক ৫১। প্রতিষ্ঠানের ২১২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৮ জন। পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ৭২ জন। ৬৮ দশমিক ৯৯ পয়েন্ট পেয়ে ২য় স্থানে রয়েছে রাজশাহীর বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এবং ভোকেশনাল ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠানের ৭১ জন পরীক্ষার্থীর ৭০ জনই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। ৬৬ দশমিক ২৫ পয়েন্ট পেয়ে ৩য় স্থানে রয়েছে রংপুরের তারাগঞ্জ কারিগরি এবং বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রতিষ্ঠানের ১৫৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। ৬৫ দশমিক ৬৬ পয়েন্ট পেয়ে ৪র্থ স্থানে রয়েছে খুলনার রূপসা এসজিসি টেকনিক্যাল এবং বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রতিষ্ঠানের ১২৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ৬৫ দশমিক ২৩ পয়েন্ট পেয়ে ৫ম স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ। প্রতিষ্ঠানের ১২৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। ৬৪ দশমিক ২৩ পয়েন্ট পেয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে কুমিল্লার বুড়িচাং ফজনুর রহমান মেমোরিয়াল কলেজ। প্রতিষ্ঠানের ৮৩ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ৬৪ দশমিক ১৭ পয়েন্ট পেয়ে ৭ম স্থানে রয়েছে বয়রা কারিগরি স্কুল এবং কলেজ। প্রতিষ্ঠানের ১৮৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে ৮ম স্থানে রয়েছে আতাহার উদ্দিন হাওলাদার টেকনিক্যাল এবং বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রতিষ্ঠানের ২০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে ৯ম স্থানে রয়েছে নেত্রকোনার নন্দীপুর টেকনিক্যাল এবং কমার্সিয়াল কলেজ। প্রতিষ্ঠানের ৭৫ পরীক্ষার্থীর মধ্যে প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ৬৩ দশমিক ০১ পয়েন্ট পেয়ে ১ম স্থানে রয়েছে কিশোরগঞ্জের মুনসি আব্দুল হাকিম টেকনিক্যাল কলেজ। প্রতিষ্ঠানের ৫৮ পরীক্ষার্থীর মধ্যে প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৫৩ ঘ.