২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসের হার বেড়েছে তিন পার্বত্য জেলায়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। গড় হিসেব ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পৃথক উত্তীর্ণের হার আগেরবারের চেয়ে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। গড় হিসেব ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পৃথক উত্তীর্ণের হার আগেরবারের চেয়ে বেশি। এ বছর তিন জেলায় গড় পাসের হার ৬৩ দশমিক ২৬ শতাংশ। গতবার এ হার ছিল ৫৫ দশমিক ২৭ শতাংশ। গড় পাসের হার বেড়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ। ২০১০ সালে এ হার ছিল ৫৮ দশমিক ৫৪ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে গতবারের চেয়ে পাসের হার ৯ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। এ জেলায় পাসের হার ৬৮ দশমিক ০৭ শতাংশ, গতবারে এ হার ছিল ৫৯ দশমিক ০২ শতাংশ। রাঙামাটিতে বেড়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ। গতবারের ৫০ দশমিক ৮২ শতাংশ বেড়ে এবার হয়েছে ৫৮ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া খাগড়াছড়িতে পাস করেছে ৬২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী, গতবারের চেয়ে যা ৬ দশমিক ৯৬ শতাংশ বেশি। চট্টগ্রাম মহানগর, জেলা ও কক্সবাজার জেলায়ও পাসের হার বেড়েছে এবার। চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৮১ দশমিক ৬১ শতাংশ, যা গতবার ছিল ৮১ দশমিক ১৫ শতাংশ। নগরী ছাড়া চট্টগ্রাম জেলায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। আগেরবার এ হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার জেলায় পাসের হার বেড়েছে দশমিক ২৮ শতাংশ। গতবার এ জেলা থেকে পাস করেছিল ৭০ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৩৫ ঘ.