২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রির ফল প্রকাশ বুধবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের ডিগ্রি (পাস ও সাবসিডিয়ারি) পরীক্ষার ফল আগামী বুধবার (২৩ মে) প্রকাশিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

গাজীপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের ডিগ্রি (পাস ও সাবসিডিয়ারি) পরীক্ষার ফল আগামী বুধবার (২৩ মে) প্রকাশিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, ২০১০ সালের অনার্স প্রথম বর্ষ (নিয়মিত) পরীক্ষার ২৮টি বিষয়ের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হবে। ডিগ্রির ফল বুধবার সন্ধ্যা ৬টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) দেওয়া হবে। এছাড়া যে কোন মোবাইল ফোন থেকে ৪৬৩৬ এবং ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমেও মও nu deg Roll লিখে send) ফল জানা যাবে। ডিগ্রি পরীক্ষা এ বছর ৪ জানুয়ারি শেষ হয়। এতে পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৭৮৯ জন। অনার্স প্রথম বর্ষের ২৮টি বিষয়ের ফল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে ৪৬৩৬ এবং ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমেও (nu h1 Rollলিখে send) এই ফল জানা যাবে। এ বছর ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাসে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে। তত্ত্বীয় পরীক্ষা ২০১১ সালের ৩০ নভেম্বর এবং ব্যবহারিক পরীক্ষা ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হয়। এতে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.