২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বই পেল নারায়ণগঞ্জের ৮০টি পাঠাগার

নারায়ণগঞ্জে ৮০টি স্কুল ও কলেজ পাঠাগারে বিনামূল্যে বই দিয়েছে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

নারায়ণগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ৮০টি স্কুল ও কলেজ পাঠাগারে বিনামূল্যে বই দিয়েছে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে এশিয়া ফাউন্ডেশনের এই বই বিতরণ উপলক্ষে শনিবার সকালে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের বই বুঝিয়ে দেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। এ সময় আইভী বলেন, “নারায়ণগঞ্জে বেশির ভাগ স্কুলগুলোতে খেলার মাঠ ও লাইব্রেরি না থাকায় শিশুরা মানসিকভাবে বেড়ে উঠতে পারছে না। এজন্য প্রতিটি স্কুলে খেলার মাঠ ও লাইব্রেরি গড়ে তুলতে হবে, যাতে ছেলে মেয়েরা বই পড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে।” বই বিতরণ ছাড়াও স্কুল ভবন নির্মাণে এশিয়া ফাউন্ডেশনের পাশাপাশি বেসরকারি এনজিওগুলোকে এগিয়ে আসার আহবান জানান আইভী। সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহেদ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হাসান মজুমদার, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান ও এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সায়মা আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৬১৭ ঘ.