২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির শুক্রবারের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও ব্যাচেলর অব আর্টস/সোস্যাল সায়েন্সের শুক্রবারের (বিএ/বিএসএস) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও ব্যাচেলর অব আর্টস/সোস্যাল সায়েন্সের শুক্রবারের (বিএ/বিএসএস) পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। বিরোধী দলের হরতালের কারণে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে শুক্রবার নেওয়া হয়। এরপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর ঘোষণা এল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাধারণত ছুটির দিন শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২০১ ঘ.