২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মের ছুটিতে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে শুরু হচ্ছে ১২ দিনের গ্রীষ্মকালীন ছুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

খুলনা, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে শুরু হচ্ছে ১২ দিনের গ্রীষ্মকালীন ছুটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ২০ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। এ সময়ে ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা চলবে। তবে অফিস ছুটি থাকবে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৪ ঘ.