২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি চালু

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ নামে মেধাবৃত্তি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

গাজীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ নামে মেধাবৃত্তি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় বৃত্তি দেওয়ার এ সিদ্ধান্ত হয়েছে। ২০১০ সালে অনুষ্ঠিত ২০০৮ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের এ মেধাবৃত্তি দেওয়া হবে। মোট ২৯ বিষয়ে ৮২ জন শিক্ষার্থীকে এ বৃত্তির জন্য মনোনীত করা হবে, যারা মেধাস্থান অনুযায়ী যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা ও মেধা সনদ পাবেন। এ ছাড়া ২০১১ সালে অনুষ্ঠিত ২০০৯ সালের প্রথম বর্ষ স্নাতক সম্মান পরীক্ষায় ২৯টি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদেরকেও এককালীন তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) থেকে বৃত্তি প্রাপ্তদের তালিকা সংগ্রহ করা যাবে। বৃত্তির অর্থ ও সনদের জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৩৫ ঘ.