ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনকারী তিন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রমনা জোনের ডিসি কৃষ্ণ পদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
ওই তিন কনস্টেবল হলেন- শাহজাহান, শাহানুর ও সুমিত।
এর আগে দুপুরে এক মানববন্ধন থেকে সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
গত ১৪ এপ্রিল রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মাসুম বিল্লাহ ও কালের কণ্ঠের প্রদায়ক পিন্টু রঞ্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২১০ ঘ.
bdnews24