ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য রিলিজ স্লিপ পূরণের সময় চার দিন বাড়ানো হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মার্চ রাত ১২টা পর্যন্ত রিলিজ স্লিপ পূরণ করা যাবে।
এর আগে শেষ তারিখ ছিল ১৭ মার্চ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় যারা অপেক্ষমাণ তালিকায় স্থান পায়নি কিন্তু পাস করেছে তারা ইন্টারনেটের মাধ্যমে রিলিজ স্লিপ পূরণ করে অন্য কলেজে ভর্তি হতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মার্চ রাত ১০টায় রিলিজ স্লি¬পের ফল প্রকাশ করা হবে। ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ৫ এপ্রিলের মধ্যে রিলিজ স্লি¬প ও কোটায় ভর্তিকৃতদের পে-অর্ডার করে প্রয়োজনীয় কাগজপত্র ১০ থেকে ১১ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (হঁ.বফঁ.নফ) গিয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১২৫৩ ঘ.
bdnews24