ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধায় আগামী শনিবার জনতা ব্যাংকের টিএসসি শাখা খোলা থাকবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অন্যান্য দিনের মতো এ দিনও (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ শাখা খোলা থাকবে।
বাংলাদেশের ব্যাংকগুলোতে সাধারণত শুক্র ও শনিবার দুই দিন ছুটি থাকে। তবে ঈদের সময় প্রয়োজন সাপেক্ষে শনিবার ব্যাংক খোলা রাখার নজির রয়েছে।
ঢাবির সমাবর্তনের ফরম গত ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে যা আগামী ১১ মার্চ পর্যন্ত একই স্থানে জমা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের এ ৪৬তম সমাবর্তন হবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে হবে আগামী ৩১ মার্চ।
সমবর্তনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসক্যাল ল্যামি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৯ ঘ.
bdnews24