২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ‘সত্যেন সেন গণসঙ্গীত’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ‘সত্যেন সেন গণসঙ্গীত’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর চেরাগী মোড়ে উদীচী কার্যালয়ে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় চবি’র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চবি অনুজীববিদ্যা বিভাগের শিক্ষার্থী প্রিয়াঙ্কা দে, বাংলা বিভাগের লিপু দাশ দ্বিতীয় এবং সমাজতত্ত্ব বিভাগের চন্দ্রিকা আচার্য ও রসায়ন বিভাগের পার্থ সারথী দাশ যৌথভাবে তৃতীয় হন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গণসঙ্গীত শিল্পী রবীণ দে, চবি’র চারুকলা ইনিস্টিটিউটের শিক্ষক জাহেদ আলী চৌধুরী যুবরাজ ও উদীচী’র জাতীয় পরিষদের সদস্য শিলা দাশগুপ্তা। তৃতীয় বারের মতো জাতীয় পর্যায়ে ‘সত্যেন সেন গণসঙ্গীত’ প্রতিযোগিতায় অংশ নিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে চবি উদীচী’র সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ জানিয়েছিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০৩ ঘ.