রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল সবকটি পদে জয়লাভ করেছে।
বুধবার সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. হাসান আহম্মেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের ক্লাবে শান্তিপূর্ণভাবে শিক্ষরা ভোট দেন।
নির্বাচনে হলুদ প্যানেল সবকয়টি পদে জয়লাভ করে বলেও তিনি নিশ্চিত করেন।
৪৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অধ্যাপক ড. মো. শামসুল আলম সরকার পান ৪২৯ ভোট। ৪৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক ড. মুন্সী মুনজুরুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান পান্নু পেয়েছেন ৪০৩ ভোট।
অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ড. পি এম সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক জাহানুর রহমান।
সদস্যরা হলেন- ড. নিশীত কুমার পাল, ড. মীর ইমাম ইবনে ওয়াহে, ড. মো জাহাঙ্গীর আলম সাউদ, অহিদুল ইসলাম, সিদ্ধার্থ শংকর তালুকদার, সৈয়দ মহিউদ্দিন আব্দুস ছালাম, শাহীন জোহরা, আবুল হাসান চৌধুরী ও এইচএম মুস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24