২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মিলনীর পর এবার শাবি অ্যালামনাই গঠনের আহ্বান

পুনর্মিলন উৎসব আয়োজনের পর এবার দ্রুত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্মিলন উৎসব আয়োজনের পর এবার দ্রুত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডে বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় এক বৈঠকে তারা এ দাবি জানান। এতে পুনর্মিলন উৎসবের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাব গঠনেরও সিদ্ধান্ত হয় বলে পুনর্মিলন উৎসব কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয় গত ৯ থেকে ১১ ফেব্র“য়ারি। উৎসব কমিটির সদস্য সচিব সুশান্ত দাসগুপ্ত বৃহস্পতিবারের বৈঠকে বলেন, শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলে এবারের পুনর্মিলন উৎসব আয়োজন করা আরো সহজ হতো। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাব গঠনেরও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সনদধারী ১০১ জনকে এই ‘সাস্ট ক্লাব’- এর উদ্যোক্তা হিসেবে গ্রহণ করা হবে। এ ব্যাপারে আগ্রহীদের sustclub@gmail.com- এই ঠিকানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৩৫ ঘ.