২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বৃত্তির ফল ২০ ফেব্রুয়ারি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নাম আগামী ২০ ফেব্র“য়ারি ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নাম আগামী ২০ ফেব্র“য়ারি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “এ বছর ২২ হাজার শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া একজন শিক্ষার্থী প্রতি মাসে দুইশ’ টাকা করে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ১৫০ টাকা করে পাবে। বৃত্তিপ্রাপ্তরা প্রতিবছর এককালীন দেড়শ টাকা করে পাবে বলে জানান শ্যামল। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এ বৃৃত্তি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুর রউফ চৌধুরী জানান, শুধু প্রাথমিক শিক্ষা সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তি পাবে। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারাদেশের ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। এতে ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ২৬ শতাংশ এং ইবতেদায়িতে ৯১ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৬০৬ ঘ.