২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহাথিরকে সম্মান জানাবে চবি

বিশেষ সমাবর্তনের মাধ্যমে আগামী ৩ এপ্রিল মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে ডি লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ সমাবর্তনের মাধ্যমে আগামী ৩ এপ্রিল মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে ডি লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রোববার সকালে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের সভাকক্ষে ঢাকার মালয়েশিয়ার হাইকমিশনার দাতো জামালউদ্দিন সাবেহ’র সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, এই বিশেষ সমাবর্তনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়শিয়ার বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান সম্পর্ক নতুন দিগন্তের সূচনা করবে। চবি সিন্ডিকেট সদস্য ড. কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশেষ সমাবর্তনের জন্য চবি’র সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির মধ্যে চবি সকল সিন্ডিকেট সদস্য, সকল অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪০ ঘ.