টাঙ্গাইল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শুক্রবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে।
সকালে অতিথিরা জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
এরপর হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সবশেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেযারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা মজুমদার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপ উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।
১৯৯৯স সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৫ ঘ.
bdnews24