ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের তারিখ পিছিয়ে ৭ ফেব্র“য়ারি করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৪ ফেব্র“য়ারি এ সমাবর্তন হওয়ার কথা ছিলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বাড়ানো হয়েছে নিবন্ধনের সময়ও। ২৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের জন্য স্নাতক ও øাতকোত্তর ১৫০০, উভয় ডিগ্রি একসঙ্গে ২৫০০, এমফিল ২৫০০ ও পিএইচডি ডিগ্রির জন্য
৩০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৩১৪ ঘ.
bdnews24