২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেডিং পদ্ধতি

এবার থেকে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দেওয়া হবে জাতীয় বিশ্বদ্যিালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার থেকে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দেওয়া হবে জাতীয় বিশ্বদ্যিালয়ে। এ লক্ষ্যে প্রণীত নতুন সিলেবাস অনুযায়ী ২০১০ সালের প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) পরীক্ষা বুধবার শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর দেশের ১৩৭টি পরীক্ষা কেন্দ্রে ২৪০টি কলেজের প্রায় এক লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে নিয়মিত এক লাখ ৫৬ হাজার এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ৩৪ হাজার। জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী সকালে রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপানায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.