২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হল থেকে শিবির সন্দেহে দুই শিক্ষার্থী বিতাড়িত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল থেকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে বের করে দিয়েছে হল শাখা ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল থেকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে বের করে দিয়েছে হল শাখা ছাত্রলীগ। এরা হলেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ইমরান হোসেন এবং নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রফিকুল ইসলাম রনি। এরা হলের ৪০০৭ নম্বর কক্ষে ছিলেন। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা খোঁজ নিয়ে জানতে পারি, তারা শিবিরের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কাল রাত (সোমবার) ১২টার দিকে তাদের কক্ষে গেলে তাদের কাছ থেকে শিবিরের কর্মকাণ্ড নিয়ে প্রচুর জিহাদি বই ও ডায়েরি পাওয়া যায়।" এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বিষয়টি শুনেছি, তবে তারা শিবিরকর্মী হলেও এদের বের করে দেওয়ার এখতিয়ার ছাত্রলীগকে দেওয়া হয়নি। এটা প্রশাসনের কাজ।" "বিষয়টি আমি দেখছি", বলেন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/আরএ/১৪০৬ ঘ.