২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোমবার তিনদিনব্যাপী 'বিডিজবস ডটকম-সিইউডিএস' আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 07:24 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোমবার তিনদিনব্যাপী 'বিডিজবস ডটকম-সিইউডিএস' আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে। চবি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এই ১১তম বাংলা ও পঞ্চম ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে। সোমবার সকাল ১১টায় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। সিইউডিএস সভাপতি ও ইংরেজি বিভাগের ¯œাতকোত্তর শিক্ষার্থী এইচটিএম মোহিতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চবি'র সমাজ বিজ্ঞান মিলনায়তনে 'প্রিপেয়ারিং ইউরসেল্ফ ফর দি লোকাল অ্যান্ড গ্লোবাল জব মার্কেট' র্শীষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ওইদিন হবে বিতর্কের দ্বিতীয় রাউন্ড। বুধবার ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে বলে জানান মোহিত। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে চবি উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে কথাসাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন'র সভাপতি ডা. আব্দুন নূর তুষার উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শনিবার পর্যন্ত বিভিন্ন বিভাগের ৬০টি দল নিবন্ধন করেছে বলে মোহিত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/০১১৮ ঘ.