চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শনিবার খুলছে।
চবি'র ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকে সব ক্লাশ ও পরীক্ষা যথারীতি শুরু হবে।
ঈদুল ফিতর, শবে কদর ও জন্মাষ্টমী উপলক্ষে ১৬ অগাস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চবিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০১ ঘ.
bdnews24