২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁও পলিটেকনিকে ছাত্রলীগে সংঘর্ষ

খাবার ঘরে বসাকে কেন্দ্র করে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 06:34 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবার ঘরে বসাকে কেন্দ্র করে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে লতিফ ছাত্রাবাসে এ সংঘর্ষ হয়। ছাত্রাবাসের হাসান ফারুক নামে এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের জাকির এবং মাসুদ গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। "এরই সূত্র ধরে খাবার ঘরে জাকির গ্র"পের একজনের সঙ্গে মাসুদ গ্র"পের একজনের বসাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে দুই পক্ষের মধ্যে পুরো ছাত্রাবাসে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।" প্রায় এক ঘণ্টা লাঠি, হকিস্টিক, রড নিয়ে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর হয়। সংঘর্ষে দুপক্ষের প্রায় ১০ জন আহত হয়। তাদের মধ্যে চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।" ছাত্রাবাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/পিডি/০০৩২ ঘ.