২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএস'র স্থগিত ফল প্রকাশ

৩০তম বিসিএস'র লিখিত পরীক্ষার স্থগিত হওয়া ৩৪ প্রার্থীর ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস'র লিখিত পরীক্ষার স্থগিত হওয়া ৩৪ প্রার্থীর ফল প্রকাশ হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, তথ্য বিভ্রাট বা প্রশাসনিক কারণে স্থগিত করা ৩৪ জন প্রার্থীর মধ্যে নয়জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আগামী ২১ সেপ্টেম্বর কমিশনের প্রধান কার্যালয়ে তাদের মৌখিক পরীক্ষা হবে। সাধারণ ক্যাডারে উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর হলো- ০০৩৩৬২, ২১১৬১০, ৩১২৯৬৮। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে ০৮৬০৯৩ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ০৩২১৩৩, ০৪১৬৩০, ০৮৯৬৭৬, ০৮৯৬৭৮ ও ৩১০০৫২ রেজিস্ট্রেশন নম্বরধারীরা উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। তবে কোনো প্রার্থী সাক্ষাৎকারপত্র না পেলে কমিশনের প্রধান কার্যালয়ে দুই কপি সত্যায়িত ছবিসহ উপস্থিত হয়ে ডুপ্লিকেট সাক্ষাৎকারপত্র সংগ্রহ করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/২২২৩ ঘ.