ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊনত্রিশতম বিসিএসে উত্তীর্ণদের আরো ৪৪ জন নিয়োগ পেয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর তাদের যোগ দিতে বলা হয়েছে।
গত ২৯ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নিয়োগের আদেশ জারি হয়।
৪৪ কর্মকর্তার মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ১৫ জন; প্রশাসন ক্যাডারে ৭ জন; সাধারণ শিক্ষা ক্যাডারে ৭ জন; অর্থ ক্যাডারে ৩ জন; পুলিশ, সমবায় ও কৃষি ক্যাডারে ২ জন করে ৬ জন এবং সড়ক ও জনপথ, পররাষ্ট্র, কর ও পরিবার পরিকল্পনা ক্যাডারে ১ জন করে ৪ জন।
এর আগে দুই দফায় ২৯তম বিসিএসে উত্তীর্ণদের জনপ্রশাসনে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮২১ ঘ.
bdnews24