গাজীপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের সম্মান (অনার্স) প্রথম বর্ষ এবং ২০০৯ সালের চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ পিছিয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রথম বর্ষের পরীক্ষার তারিখ ২০ অগাস্টের পরিবর্তে ১২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। চতুর্থ বর্ষের পরীক্ষা ২১ অগাস্টের পরিবর্তে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
পরীক্ষার সংশোধিত সময়সূচী সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়েরে ওয়েবসাইটে (www.nu.edu.bd)
পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯৪৯ ঘ.
bdnews24