২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দফা দাবিতে চবি ছাত্রলীগের বিক্ষোভ

সব আবাসিক হলে পুলিশ মোতায়েনসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব আবাসিক হলে পুলিশ মোতায়েনসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছে তারা। শনিবার দুপুরে ক্যাম্পাসের স্টেশন চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চবির বিভিন্ন অনুষদ ও ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। অন্য দাবিগুলো হলো- সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক সব মামলা প্রত্যাহার, গত বছর চবির রব হলে ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মীদের আহত হওয়ার ঘটনার বিচার, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ও হাটহাজারী থানার ওসি (তদন্ত) জাকির হোসেনের বদলি। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১৯৩২ ঘ.