২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রকে নির্যাতন: ৩ পুলিশ সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আব্দুল কাদেরকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার ও তাকে নির্যাতনের অভিযোগে খিলগঁঅও থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আব্দুল কাদেরকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার ও তাকে নির্যাতনের অভিযোগে খিলগঁঅও থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ বিভাগ) মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। কাদেরের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দেয় গত বৃহস্পতিবার মাসুদুর রহমান বলেন, "উচ্চ আদালতের ওই নির্দেশের কপি আমাদের কাছে পৌঁছায়নি। তাই কিছু বলতে পারছি না। শুধু বলতে পারি তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।" শুক্রবার খিলগাঁও থানায় গেলে সেখান থেকে জানানো হয়, ওসি হেলালউদ্দিন আর দায়িত্ব পালন করছেন না। তার বদলে চেয়ারে বসছেন ওসি (তদন্ত) মো. আজিজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আজিজুল ইসলাম বলেন, "আদালতের প্রতি সম্মান জানিয়ে আমি এ দায়িত্ব পালন করছি।" উপপরিদর্শক এসআই আলম বাদশাহ ও সহকারি উপপরিদর্শক শহীদুর রহমানও থানায় কোনো দায়িত্ব পালন করছেন না বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের