২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র নির্যাতন: খিলগাঁও থানার দায়িত্বে ওসি তদন্ত

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী খিলগাঁও থানার ওসি হেলালউদ্দিনকে শুক্রবার পর্যন্ত বরখাস্ত করা হয়নি। তবে তার জায়গায় দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) মো. আজিজুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আব্দুল কাদেরকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের অভিযোগে হাইকোর্ট খিলগাঁও থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিলেও তেমন কোনো নির্দেশ শুক্রবার পর্যন্ত থানায় পৌঁছেনি। তবে শুক্রবার খিলাগাঁও থানায় গেলে সেখান থেকে জানানো হয়, ওসি হেলালউদ্দিন আর দায়িত্ব পালন করছেন না। তার বদলে চেয়ারে বসছেন ওসি (তদন্ত) মো. আজিজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আজিজুল হক বলেন, "আদালতের প্রতি সম্মান জানিয়ে আমি এ দায়িত্ব পালন করছি।" উপপরিদর্শক এসআই আলম বাদশাহ ও সহকারি উপপরিদর্শক শহীদুর রহমানও থানায় কোনো দায়িত্ব পালন করছেন না বলে জানান তিনি। ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের