২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাসের হার কমেছে

বরিশাল শিক্ষা বোর্ডের ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে, কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

বরিশাল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শিক্ষা বোর্ডের ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে, কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর পাসের হার ৭১ দশমিক ১২ শতাংশ। যা গতবারের তুলনায় ৩ দশমিক ২২ শতাংশ কম। গত বছর পাসের হার ছিলো ৭৪ দশমিক ৩৪ শতাংশ। বুধবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ড কার্যালয়ে ফল ঘোষণা করা হয়। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১০ জন। গত বছর এ সংখ্যা ছিলো ১ হাজার ৪৫৭ জন। জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। তাদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৬৬০ জন। ছেলেরা পেয়েছে ৬৫০ জন। এ বোর্ডে মোট ৩৫ হাজার ৯০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছেলে ১৭ হাজার ৯৬৮ জন ও মেয়ে ১৭ হাজার ৮৩৫ জন। এদের মধ্যে ছেলেরা পাস করেছে ১২ হাজার ৬৫১ জন এবং মেয়েরা পাস করেছে ১২ হাজার ৮১৩ জন। মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৮৪ শতাংশ ও ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৪১ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৮ ঘ.