২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদার্থ বিজ্ঞানে অবদান: পদক পাচ্ছেন ২ জন

পদার্থ বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য 'রাজ্জাক-শামসুন আজীবন সম্মাননা পদক' দুই পদার্থবিজ্ঞানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদার্থ বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য 'রাজ্জাক-শামসুন আজীবন সম্মাননা পদক' দুই পদার্থবিজ্ঞানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ললিত মোহন নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম এ পদক পাচ্ছেন। মঙ্গলবার ঢাবি ট্রাস্ট ফান্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপ-উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। পদকপ্রাপ্ত বিজ্ঞানীদের আনুষ্ঠানিকভাবে ৫০ হাজার টাকা এবং সম্মানান দেওয়া হবে। সভায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার এবং রাজ্জাক-শামসুন গবেষণা বৃত্তি তহবিলের ট্রাস্টি ও যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির রিসার্চ সায়েন্টিস্ট ড. সুলতানা নুরুন নাহার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০০ ঘ.