২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছুটি ৩১ জুলাই থেকে

রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে ৩১ জুলাই থেকে। তবে হলগুলো বন্ধ হবে ১৮ অগাস্ট দুপুরের পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে ৩১ জুলাই থেকে। তবে হলগুলো বন্ধ হবে ১৮ অগাস্ট দুপুরের পর। মঙ্গলবার প্রভোস্ট কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এর আগে সোমবার কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছিল একই সময় থেকে হলগুলোও বন্ধ থাকবে। কিন্তু বিভিন্ন বিভাগে পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিনের উপস্থিতিতে ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি আবাসিক হল ১৮ অগাস্ট দুপুরের পর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ১৮ অগাস্ট দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। ৭ সেপ্টেম্বর সকাল ৯টায় শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন বলেন, রমজান, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়া ২৫ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অফিস বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২২৩৭ ঘ.