২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি গেল রাবির ৩ শিক্ষকের

বিভিন্ন অভিযোগ ওঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী তিন শিক্ষকের চাকরি স্থায়ী করেনি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অভিযোগ ওঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী তিন শিক্ষকের চাকরি স্থায়ী করেনি কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় নাট্যকলা ও সঙ্গীত বিভাগের একাডেমিক কমিটি এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরা হলেন সলোক হোসেন, মনোজ কুমার প্রামানিক ও আব্দুস সালাম। এক বছর আগে তাদের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রভাষক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০ জুলাই নিয়োগের নির্ধারিত এক বছর শেষ হয়। কলা অনুষদের ডিন এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. শহীদুল্ল