২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে বিদেশি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির ফরম বিতরণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির ফরম বিতরণ শুরু হয়েছে। ভাষা শিক্ষাকেন্দ্রের অধীনে এই শিক্ষা কোর্সে আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ভাষা শিক্ষাকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন জানান, ৫ ও ৬ মাস মেয়াদী কোর্সের মধ্যে রয়েছে ইংরেজি, জাপানি, ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান, সংস্কৃতি ও ফার্সি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও উচ্চমাধ্যমিক শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবে। প্রতিটি কোর্সে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১০ ঘ.