২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট ছাত্রলীগের কমিটি ঘোষণা

মিশু বিশ্বাসকে সভাপতি ও তন্ময় আহমেদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশু বিশ্বাসকে সভাপতি ও তন্ময় আহমেদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুয়েট ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে আওরঙ্গজেব খান, মোকাম্মেল হোসেন, সাখাওয়াত হোসেন মারুফ, ডেনিয়েল মো. ওমর আলী, সৌমিত্র সরকার; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাকিম মোর্শেদ লিমন, তানভির মাহমুদ হাসান, ওয়ালিদ আল মেজবা ও সৈয়দ জিয়াউদ্দিন দায়িত্ব পালন করবেন। এছাড়া নিয়াজ রাসেল বাপ্পী ও সাখাওয়াত হোসেন সমুকে সাংগঠনিক সম্পাদক এবং রিদুয়ান সহিদ রানা ও মামুদুল হাসান আল রাজীবকে কমিটির সদস্য করা হয়েছে। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর আগামী রবি ও সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২৩০৯ ঘ.