জবি,জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শিক্ষাবর্ষ (২০১১-২০১২) থেকে জগন্নাথ বিশ^বিদ্যালয়ে এমফিল ও পিএইচডি করা যাবে।
সোমবার সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।
এছাড়া একাডেমিক কাউন্সিলের এক সভায় কলা ও বিজ্ঞান অনুষদকে ভেঙে নতুন আরো দু'টি অনুষদ করা হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলা ও বিজ্ঞান অনুষদকে ভেঙে নতুন আরো দুটি অনুষদ করা হয়েছে।
এরমধ্যে কলা অনুষদভুক্ত আইন বিভাগকে স্বতন্ত্র 'আইন অনুষদ' করা হয়েছে।
বিজ্ঞান অনুষদকে ভেঙে করা হয় 'জীবন এবং পার্থিব বিজ্ঞান অনুষদ' ও ' বিজ্ঞান অনুষদ'।
বর্তমান বিজ্ঞান অনুষদভুক্ত ১১টি বিভাগের মধ্যে উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ফার্মেসি, মাইক্রোবায়োলোজি অ্যান্ড বায়োটেকনোলজি, মনোবিজ্ঞান এবং পরিবেশ ও ভূগোল এই ছয়টি বিভাগ থাকবে জীবন এবং পার্থিব বিজ্ঞান অনুষভুক্ত।
অপর পাঁচটি বিভাগ পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে বিজ্ঞান অনুষদে।
আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্বান্ত কার্যকর হবে বলে জনসংযোগ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24