২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগের নতুন কমিটি

ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ মোট ১৫ জনের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির চার সদস্যের নামও ঘোষণা করা হয়। নতুন ঘোষিত কমিটির সভাপতি হলেন মামুনুল হক ও সাধারণ সম্পাদক এস এম খালেদ। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই কমিটি ঘোষণার কথা জানিয়ে বলেন, শিগগিরই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আট সহ-সভাপতি হলেন আবুল মনসুর শিকদার, মোস্তফা সাইফুল ইসলাম রোমেল, রিয়াজুল হক ভুঁইয়া সজীব, সাইফুদ্দিন খালেদ, রন্টু দাশ, ফারুক হোসেন, কাজী মারুফুর রহমান ও শেখ সাফায়েত বিল্লাহ। কমিটির পাঁচ যুগ্ম সম্পাদক হলেন কাজী তানজিম হোসেন, সুমন মামুন, সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম আরিফ, আলমগীর টিপু ও রুবায়েত হোসেন। কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যরা হলেন মহসীন করিম রিয়েল, সাইফুল আলম রিমন, শাহেদ সরওয়ার ও শাহরিয়ার রহমান তারেক। ২০০৫ সালের ১৪ অক্টোবর চবি ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। এই কমিটির মেয়াদ ছিলো এক বছর। সাংগঠনিক নিয়মানুযায়ী চবি ছাত্রলীগের কমিটি ১০১ সদস্যের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২১৩১ ঘ.