২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দিয়েছেন চবি'র নতুন ভিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম কাজে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম কাজে যোগ দিয়েছেন। বুধবার সকালে দায়িত্ব গ্রহণের পর তিনি চবি'র সাবেক ভিসি, সিনেট ও ডিন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আনোয়ারুল আজিম শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সেশনজটমুক্ত একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সবার সহযোগিতা চান। প্রো-ভিসি ও গত ছয় মাস ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক দুই উপাচার্য অধ্যাপক মো. ফজলি হোসেন ও অধ্যাপক এ জে এম নুরুদ্দীন চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম, সিনেট সদস্য অধ্যাপক ড. ইমরান হোসেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, ডিন কমিটির অহ্বায়ক অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো রুহুল আমিন। এর আগে নতুন ভিসি চবি শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ, স্বাধীনতা স্মারক ভাস্কর্য ও ক্যাম্পাসের সাত শহীদের স্মৃতিতে নির্মিত স্তম্ভে