ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী হাসান সাইদের দ্রুত বিচার ও নিজের জীবনের নিরাপত্তা দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত সেই শিক্ষক।
সোমবার ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে সাংবাদিকদের কাছে এ দাবি জানান সেখানে চিকিৎসাধীন ওই শিক্ষক।
তিনি বলেন, "সে [হাসান সাইদ] আমাকে গুলি করে মারার হুমকি দিয়েছে। আমার শরীরে এসিড নিক্ষেপ করারও হুমকি দিয়েছে সে।"
গত ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক ধানমণ্ডি এলাকায় তার বাবার বাড়িতে স্বামীর নির্যাতনের শিকার হন।
ঘটনার পরদিন ওই শিক্ষিকার স্বামী হাসান সাইদকে আসামি করে শিক্ষকের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে সাইদ পলাতক রয়েছেন।
ওই শিক্ষক সাংবাদিকদের বলেন, "গত ১০ বছর আমি অনেক কষ্ট করে সংসার করেছি। সে বিভিন্ন রকম কম্পে
bdnews24