ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কয়েকটি মানসম্মত স্কুলের পাঠদান বিটিভি'র মাধ্যমে সম্প্রচার কার্যক্রম অনিবার্য কারণে ১৪ জুন থেকে শুরু হবে।
আগের ঘোষণা অনুযায়ী এ কার্যক্রম ১২ জুন শুরু হওয়ার কথা ছিল।
শনিবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
এতে বলা, পরিবর্তিত তারিখ অনুযায়ী ১৪ জুন মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্তভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ইংরেজি, ১৫ জুন একই সময়ে গভ: ল্যাবরেটরী স্কুলের অংক এবং ১৬ জুন একই সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের রসায়ন বিষয়ের ক্লাশ সম্প্রচার করা হবে।
পরবর্তী সপ্তাহগুলোতে পূর্ব নির্ধারিত রবি, সোম ও মঙ্গলবার যথাক্রমে ইংরেজি, গণিত ও রসায়ন ক্ল
bdnews24