২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবির কর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল্লাহ আল মুকতাসিদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজিবুল হক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রবীন্দ্রভবনের সামনে থেকে ছাত্রলীগ কর্মীরা মুকতাসিদকে আটক করে। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। তিনি জানান, মুকতাসিদকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। রাবি ছাত্রলীগ কর্মী মাসুদ ও নয়ন জানান, গত বছরের ৮ ফেব্র"য়ারি রাতে শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের পর থেকে মুকতাসিদ এতদিন পলাতক ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৫ ঘ.