২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি এবার অনলাইনে

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে এবার একাদশ শ্রেণীর পুরো ভর্তি কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে। অর্থাৎ, ফরম পূরণ থেকে শুরু করে টাকা জমা দিয়ে ভর্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া ইন্টারনেটের মাধ্যমেই সম্পন্ন করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে এবার একাদশ শ্রেণীর পুরো ভর্তি কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে। অর্থাৎ, ফরম পূরণ থেকে শুরু করে টাকা জমা দিয়ে ভর্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া ইন্টারনেটের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। এছাড়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আরও পাঁচটি কলেজ এবার অনলাইনে ভর্তি ফরম বিতরণ করবে। তবে এসব প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে সাধারণ নিয়মে। কলেজগুলো হলো- চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি কলেজ। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু হলেও মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গভাবে অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ এবং ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ আলী। তিনি জানান, চট্টগ্রাম বোর্ডের একমাত্র কলেজ হিসেবে কমার্স কলেজ প্রথমবারের মতো ভর্তি ফরম সংগ্রহ থেকে ভর্তির টাকা জমা দেওয়া পর্যন্ত সব আনুষ্ঠানিকতাই ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করবে। শিক্ষার্থীদের ভর্তি ফরম সংগ্রহ করতে হবে কলেজের ওয়েব সাইট থেকে। এরপর তার পূরণ করে অনলাইনেই তা জমা দিতে হবে। ফরমের টাকা জমা দিতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। ভর্তির জন্য নির্বাচিত হলে টেলিটকের মাধ্যমেই ভর্তি ফি জমা দিতে হবে। অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের এ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। কমার্স কলেজে এবার ৭৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ভর্তির আবেদন করতে হলে এসএসসিতে সর্বনিু ৪ দশমিক ৬৩ জিপিএ থাকতে হবে। অনলাইনে ভর্তির বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড সহযোগিতা দিচ্ছে বলে অধ্যক্ষ জানান। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক সুমন বড়