২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিক্ষকের খণ্ডিত লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক স্কুল শিক্ষকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

রাজশাহী, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক স্কুল শিক্ষকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে বেলপুকুর এলাকায় রেললাইনে তার লাশটি পাওয়া যায়। নিহত গোলাম কিবরিয়া তারিক (২৫) দুর্গাপুর উপজেলার লোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার বখতিয়ারপুর গ্রামের আকবর আলীর ছেলে। পরিবারের লোকজনের ধারণা, মানসিক সমস্যার কারণে কিবরিয়া আত্মহত্যা করতে পারেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে দুর্গাপুর থানার ওসি অহিদুল ইসলাম জানান, গোলাম কিবরিয়া সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। স্কুল থেকে রাজশাহী নগরীতে ডাক্তার দেখানোর কথা ছিল তার। ওসি আরো বলেন, প্রায় ছয় মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান কিবরিয়া। এরপর থেকেই তিনি স্বাভাবিক ছিলেন না। প্রায়ই আত্মহত্যা করার কথা বলে রেললাইনে যেতে চাইতেন। তাই তাদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.