চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বগিভিত্তিক দুটি সংগঠনের সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে চবির সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র স্বাধীন ও নিশান এবং নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জেসি। তিনজনই শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ড্রিম বয়েজ'র সদস্য।
চবি প্রক্টর আখতার হোসেন পেয়ারু তিন ছাত্রের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ মে জিআরপি থানায় সাইফুদ্দিন খালেদ নামে এক ছাত্রলীগকর্মীর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিনজনই এজাহারভূক্ত আসামি।
গত ৩০ এপ্রিল বিকালে ক্যান্টনম্যান্ট রেল স্টেশনে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন 'ড্রিমবয়েজ'র সদস্যরা 'একাকার'র সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনজন আহত হয়।
এ ঘটনায় মামলা করেন সাইফুদ্দিন খালেদ বাদি হয়ে গত ১৮ জনকে আসামি করে মামলাটি করেন।
শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন দুটির কর্মীরা সবাই ছাত্রলীগের অনুসারী।
স
bdnews24