বরিশাল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত অভিযোগে শিবিরের পাঁচ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
সোমবার দুপুর ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনে এ মারামারি হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এই ঘটনায় শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মাজহারুল হক সজিবসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। আটক অপর চারজন হলো- ছাত্র শিবিরের কলেজ শাখার কর্মী সানাউল্লাহ সানি, ফয়জুল্লাহ, নাজিমউদ্দিন ও শেখ মুহাম্মদউল্লাহ ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোন একটি বিষয় নিয়ে দুপুরে ছাত্রলীগ কর্মী হারুনের সাথে ছাত্রশিবির কর্মী ফয়জুল্লাহ'র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রশিবিরের সভাপতি সজিবসহ কয়েকজন ছাত্রলীগ নেতা হারুন ও মারুফকে মারধর করে।
তখন ছাত্রলীগ নেতা মাসরেকুল ইসলাম সৈকতের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা শিবির কর্মীদের ধাওয়া দেয়। এসময় ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে মারামারি লেগে যায়।
এ ব্যাপারে শিবির সভাপতি সজিব জানান, কয়েক দিন আগে ফরম পূরণ করিয়ে দেওয়ার কথা বলে ফয়জুল্লাহ'র কাছ থেকে ৫ হাজার টাকা নেয় ছাত্রলীগের হারুন।
ফয়জুল্লাহ সোমবার সকালে হারুনের কাছে টাকা চাইতে গেলে সে লোকজন নিয়ে ফয়জুল্লাহকে মারধর করে। এসময় তারা ছুটে গেলে তাদেরকেও মারধর করে ছাত্রলীগ।
এদিকে ছাত্রলীগ নেতা সৈকত বলেন, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্ল
bdnews24