২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে গ্রীষ্মের ছুটি শনিবার থেকে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে শনিবার। ছুটিতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

কুষ্টিয়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে শনিবার। ছুটিতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন জানান, ২১ মে শনিবার থেকে ৪ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। ৫ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যালয় বন্ধ থাকবে ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত। ২১ মে বেলা ১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান প্রভোস্ট কাউন্সিলের সভাপতি মো. গিয়াস উদ্দিন। ৪ জুন সকাল ১০টায় হল খোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪৮ ঘ.