২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে হাতুড়িপেটা, দোষীদের শাস্তি দাবি

একটি স্কুলের প্রধান শিক্ষককে হাতুড়িপেটা করে আহত করায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শিক্ষকরা বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

সাতক্ষীরা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি স্কুলের প্রধান শিক্ষককে হাতুড়িপেটা করে আহত করায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শিক্ষকরা বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ৫২টি স্কুলের শিক্ষকরা বিক্ষোভ শেষে সমাবেশ করেন। এরপর তারা কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন। বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত উপজেলার লাঙ্গলঝাড়া কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামকে স্কুলে যাওয়ার পথে হাতুড়ি এবং পেরেকযুক্ত লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। ওইদিনই নূরুল ইসলামের ভাই বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালামকে পুলিশ গ্রেপ্তার করেছে। নুরুল ইসলাম বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে উপজেলা সদরে যশোর-সাতক্ষীরার সড়কের দুইপাশে শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর শিক্ষক নেতারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আক্তারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রউফ, আমান উল্লাহ, এবাদুল ইসলাম, রাশেদুল হাসান, আব্দুল্লাহেল বাবু প্রমুখ। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স